Corporate Sangbad
শেয়ারবাজার

২৯ জুলা আইএফআইসি ব্যাংকের পর্ষদ সভা

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসি পর্ষদ সভা আগামী ২৯ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।