Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ জুলাই মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।