Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন ·

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ৪০ কোটি ৩৬  লক্ষ ৭৫ হাজার ৮৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৫৬  কোটি ১১  লক্ষ ৭১ হাজার ৭৫৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১১.০০ পয়েন্ট কমে ৫৭৭০.২৭ ডিএস-৩০ মূল্য সূচক ১২.৬১ পয়েন্ট কমে ২১৬৯.২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৭৫ পয়েন্ট বেড়ে ১১৮৬.৬৩ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সী পার্ল, আইপিডিসি,  ইস্টার্ন  হাউজিং,  ডমিনেজ স্টিল,  ফারইস্ট  নিটিং, ড্রাগন সোয়েটার, আইটিসি ও সামিট অ্যালায়েন্স পোর্ট। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল, জেনেক্স  ইনফোসিস, সার্প  ইন্ডা:, এমএল  ডাইং,  খান ব্রাদার্স পিপি, এআইবিএল ১ম ইসলামি মি. ফা.,  ইউনিক হোটেল, সিএপিএম  আইবিবিএল মি. ফা.,  এপেক্স  ফুডস ও   ফারইস্ট  নিটিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লি:, ফারইস্ট  ফাইন্যান্স, পিপলস  লিজিং,  এটলাস বাংলাদেশ,  ফ্যামিলি টেক্স, আইসিবি  ৩য় এনআনবি মি. ফা., সোনারগাঁও টেক্সটাইল, ইস্টার্ন কেবলস,  সিঙ্গার  বিডি ও  ইবিএল এনআরবি  মি. ফা.। 

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০০২৩৫৯৪১২৭৯৮.০০।