সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯ টি কোম্পানির ৪৫ কোটি ৯৯ লক্ষ ৪২ হাজার ৩৪৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৫৩০ কোটি ৭ লক্ষ ৮৪ হাজার ৯৮৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৩.৫৫ পয়েন্ট বেড়ে ৫৭৮৭.৪১ ডিএস-৩০ মূল্য সূচক ২৯.৩১ পয়েন্ট বেড়ে ২১৯১.৩৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.১৯ পয়েন্ট বেড়ে ১১৭৮.১২ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লি:, আইপিডিসি, বিএসসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, ফারইস্ট নিটিং, শাহাজীবাজার পাওয়ার ও বিএসআরএম স্টিল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিক হোটেল, ড্রাগন সোয়েটার, ফনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., ইস্টার্ন কেবলস, ক্রাউন সিমেন্ট, এমএল ডাইং, বিএসসি, ন্যাশনাল হাউজিং ও ওয়াটা কেমিক্যাল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফ্যামিলি টেক্স, খান ব্রাদার্স, জিলবাংলা সুগার, দুলামিয়া কটন, সাইফ পাওয়ার, মাইডাস ফাইন্যান্স, সার্প ইন্ডা:, শাইনপুকুর সিরামিকস, প্রাইম ইন্সু: ও প্রাইম টেক্স|
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৯৬৭৪৬০২৩২৬৩.০০।