Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন ·

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯  টি কোম্পানির ৪২ কোটি ৬  লক্ষ ৪৯  হাজার ৭৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৪৩৯  কোটি ৫৪  লক্ষ ৫০ হাজার ৩৭০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৮.৯৭  পয়েন্ট   কমে ৫৭৪৩.৮৬  ডিএস-৩০ মূল্য সূচক ১৬.৩৭ পয়েন্ট কমে ২১৬২.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮০ পয়েন্ট বেড়ে ১১৬৮.৯৩ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, সিটি ব্যাংক, আইটিসি, স্কয়ার  ফার্মা ও সোনারগাঁও টেক্সটাইল।  

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সোনারবাংলা ইন্সু:,সমরিতা  হাসপাতাল, মালেক স্পিনিং, গ্লোবাল  ইন্সু:,  তিতাস  গ্যাস, শাইনপুকুর  সিরামিকস,  ন্যাশনাল  ইন্সু:, বিজিআইসি, তাক্কাফুল  ইন্সু: ও  অগ্রনী ইন্সু:।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিজেন্ট টেক্স, ন্যাশনাল  ফীডস, আজিজস পাইপস, ফার্স্ট  প্রাইম ফাইন্যান্স মি. ফা., হামিদ ফেব্রিকস,  রহিমা ফুডস,  বিডি থাই ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, রহিম টেক্স, এবি ব্যাংক ও  এপেক্স  স্পিনিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৭৭৩৯১১৯৫৩৬১.০০।