ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেল ১১৫ টাকা রাখা হয়েছে। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে-র প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যহারই আগামী ১ জুলাই থেকে বলবৎ থাকবে।
এর আগে গত ৩১ মে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।