Corporate Sangbad
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন ·

প্রিমিয়ার ব্যাংক-এর সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন এবং নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” শনিবার (২৭ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের বিভিন্ন অঞ্চলের ৬৭ জন সাব-ব্রাঞ্চ ইন-চার্জ অংশগ্রহণ করেন। সাব-ব্রাঞ্চগুলোর কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর সম্মানিত চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, এস এম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায়, মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ শামীম মুর্শেদ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং, কার্ড ও এডিসি বিভাগ প্রধান মোহাম্মদ এহসান উল আলম এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগ প্রধান আসিফ খান সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক পারফরম্যান্স বিষয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেন।