Corporate Sangbad
শেয়ারবাজার

সূচকের  উত্থানে লেনদেন শেষ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন ·

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ৩৩  কোটি ১১  লক্ষ ৩  হাজার ৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১১০  কোটি ৭৪  লক্ষ ৪০ হাজার ৩৮৯  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৬.০০  পয়েন্ট   বেড়ে ৫৬৫২.৮২  ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬৭  পয়েন্ট বেড়ে ২১৩১.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৩  পয়েন্ট বেড়ে ১১৪৩.৬৫  পয়ন্টে দাঁড়িয়েছে| লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৩ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪  টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, ন্যাশনাল ফীডস, এশিয়াটিক  ল্যাব, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং, বিডি থাই,  এনসিসি ব্যাংক ও প্রগতি ইন্সু:।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি ইন্সু:, সোনারগাঁও টেক্সটাাইল, গ্রীনডেল্টা  মি. ফা., আরামিট লি:, ন্যাশনাল ফীডস,  প্রভাতী  ইন্সু:, বিডি থাই,  মালেক স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইয়িং ও সিলকো ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, ইন্টা: লিজিং,  প্রিমিয়ার লিজিং,  এফএএস  ফাইন্যান্স,  আল আরাফাহ ইসলামি ব্যাংক, ফ্যামেলি টেক্স, প্রাইম  ফাইন্যান্স,  পপুলার লাইফ ১ম মি. ফা., এক্সিম ব্যাংক ১ম মি. ফা. ও  জিএসপি ফাইন্যান্স। 

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৫২৬৭৯৩৩২৫৭.০০।