সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৩২ কোটি ৮৫ লক্ষ ৯২ হাজার ১২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০০২ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৪৩৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২১.৪৯ পয়েন্ট কমে ৫৬৩৯.৮৯ ডিএস-৩০ মূল্য সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে ২১৪৫.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৮২ পয়েন্ট কমে ১১৪৮.৬৫ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১ টির, কমেছে ২৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, রবি এক্সিয়াটা, এনসিসি ব্যাংক, ডমিনজ স্টিল, খান ব্রাদার্স পি পি, সিমটেক্স, বিডি থাই ও কেডিএস এক্সেসরিজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., সিমটেক্স, কেডিএস এক্সেসরিজ, আইসিবি আগ্রনী ১ম মি. ফা., এমটিবি, গোল্ডেন হারভেস্ট, সেনা ইন্সু:, ন্যাশনাল ফীড, জেএমআই সিরিঞ্জ ও বিডি কম।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেঘনা পেট, বেক্সিমকো লি:, রিজেন্ট টেক্স, টুং হাই ইন্ডা:, উসমানিয়া গ্লাস, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টা: লিজিং, পিপলস লিজিং, মেঘনা কন্ডেন্সড মিল্ক ও সাইফ পাওয়ার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৮৫৩৯২৭০২৬৭.০০।