ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশব্যাপি ডিজিটাল ক্যাম্পেইন ‘প্লে উইথ আইপিডিসি’ চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর আওতায়, ফুটবলপ্রেমীরা একটি ইন্টারেক্টিভ প্রেডিকশন প্ল্যাটফর্মে অংশ নিয়ে বিশ্বকাপের আমেজ উপভোগ করতে পারবেন।
১২ জুন থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। অংশগ্রহণকারীরা ম্যাচের ফলাফল প্রেডিক্টের মাধ্যমে পয়েন্ট অর্জন করে লাইভ লিডারবোর্ডে প্রতিযোগিতা করবেন এবং আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনে অংশ নিতে ভিজিট করুন playwithipdc.ipdc.com প্ল্যাটফর্মে।
ক্যাম্পেইনে অংশ নিতে হলে প্রথমে মাইক্রোসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতিটি ম্যাচের আগে প্রেডিকশন সাবমিট করতে হবে। পয়েন্ট জেতার ক্ষেত্রে সঠিকভাবে ম্যাচের ফলাফল, সঠিক স্কোর, গোল-ব্যবধান, খেলোয়াড়ের পারফর্ম্যান্স, প্রথম গোলদাতা, ক্লিন শিট, নক-আউট পর্বের ফলাফল এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল সঠিকভাবে অনুমান করতে হবে। টুর্নামেন্টজুড়ে রিয়েল-টাইম লিডারবোর্ডে অংশগ্রহণকারীদের অবস্থান দেখা যাবে।
লিডারবোর্ড চ্যাম্পিয়ন পাবেন একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, প্রথম রানার-আপ পাবেন একটি ইভি বাইক এবং দ্বিতীয় রানার-আপ পাবেন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এছাড়া, সাপ্তাহিক বিজয়ীরা পাবেন অফিসিয়াল ফুটবল জার্সিসহ বিভিন্ন এক্সক্লুসিভ ফ্যান মার্চেন্ডাইজ। এছাড়া, প্রথম ৫০০ জন রেজিস্ট্রেশনকারী বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন।
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা, আমেজ ও উৎসাহকে কেন্দ্র করে আইপিডিসি এই গেমিফাইড ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করেছে, যেখানে অংশগ্রহণকারীরা ফুটবল সংক্রান্ত জ্ঞান প্রদর্শন করতে পারবে ও দেশব্যাপি ফুটবলপ্রেমীদের একটি অনন্য কমিউনিটি তৈরি হবে।
ক্যাম্পেইন নিয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “ফুটবলের বিভিন্ন সম্প্রদায় ও প্রজন্মের মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা আছে। ‘প্লে উইথ আইপিডিসি’র মাধ্যমে আমরা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি, যেখানে ফুটবলপ্রেমীরা তাদের আবেগ, জ্ঞান ও স্মার্টনেস প্রদর্শন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও পাবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস।”
‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন ডিজিটাল উদ্ভাবন ও লাইফস্টাইল ভিত্তিক উদ্যোগের মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে আইপিডিসি’র প্রচেষ্টার একটি অংশ। খেলাধুলা, প্রযুক্তি ও গেমিফিকেশনকে একত্রিত করে ব্র্যান্ডের প্রতি প্রাহকদের আস্থা ও ডিজিটাল অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশব্যাপি ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করাই আইপিডিসি’র প্রধান লক্ষ্য।