পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেন বুধবার (১৭ জুন) বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, এনআরবি ও ন্যাশনাল টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার (১৭ জুন) কোম্পানি ৩টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৩টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে বুধবার (১৭ জুন) লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি। বৃহস্পতিবার (১৮ জুন) কোম্পানি ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।