পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১৮ জুন) কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ১৬ ও ১৭ জুন স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ জুন লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।