Corporate Sangbad
নিয়োগ বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তরে কারিগরি ও আইটি প্রশিক্ষণ: আবেদন শুরু, মিলবে ভাতাও

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন ·

দেশের বেকার ও কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জুন) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৬ মাস মেয়াদি এই প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালিত হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন কোর্সে কী যোগ্যতা ও ফি?

চলতি সেশনে মোট ৪টি কারিগরি ও আইটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

     কোর্সের নাম

শিক্ষাগত যোগ্যতা কোর্স ফি আসন সংখ্যা ও কেন্দ্র

কম্পিউটার বেসিক অ্যান্ড  আইসিটি অ্যাপ্লিকেশন

ন্যূনতম এইচএসসি/সমমান ১,০০০ টাকা

৬৩টি জেলার ৭০টি কেন্দ্রে (প্রতি কেন্দ্রে ৪০-৫০টি আসন)

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ন্যূনতম এইচএসসি/সমমান ১,০০০ টাকা

 

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের ৫টি কেন্দ্রে (প্রতি কেন্দ্রে ২৪টি আসন)

 

ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং

ষ্টম শ্রেণি পাস

৩০০ টাকা

 

৫২টি জেলার ৫৩টি কেন্দ্রে (প্রতি কেন্দ্রে ২৪টি আসন)

 

ইলেকট্রনিক্স

 

অষ্টম শ্রেণি পাস

 

৩০০ টাকা

 

৫৯টি জেলার ৬০টি কেন্দ্রে (প্রতি কেন্দ্রে ২৪টি আসন)

 

বিশেষ কোটা ও সুযোগ-সুবিধা

আবেদন ও সাক্ষাৎকারের নিয়মাবলী

১. অনলাইন আবেদন: আগ্রহীদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ব্যবস্থাপনা পোর্টাল (ytms.gov.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে।

২. সহজ সেবা: দূরবর্তী এলাকার প্রার্থীরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) সাহায্য নিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

৩. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৪. সাক্ষাৎকার: আগামী ২৮ থেকে ৩০ জুনের মধ্যে নিজ নিজ জেলা কার্যালয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র এবং সদ্য তোলা ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে আনতে হবে। (বয়স নির্ধারণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

গুরুত্বপূর্ণ শর্তাবলী

বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণার্থী নির্বাচন ও ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতা উন্নয়নের এই মহাপরিকল্পনা দেশের বেকার যুবকদের স্বাবলম্বী করতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করছে অধিদপ্তর।